পিতার সঙ্গে চিতার লড়াই

শিশুতোষ গল্প

জিএম মুছা :

ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই বড়দের মুখে এবং তোমাদের বই-পুস্তকে অনেক যুদ্ধ-বিগ্রহ লড়াই সংগ্রামের গল্প শুনেছো হয়তো? আজ আমি তোমাদেরকে একটি অন্যরকম লড়াই সংগ্রামের গল্প শোনাবো, বন্ধুরা গল্পটা কিন্তু বাস্তব সত্য ঘটনা তোমরা শুনলে হয়তো কিছুটা অভাব হবে তাছাড়া অবাক হওয়ার মতই একটি গল্প শোনাবো।

বেশ কয়েকদিন আগের ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার নগর কাটা ব্লকের বামনডাঙ্গা ভিলেজের সামনে একটি জংলি চিতা বাঘের সঙ্গে এক পিতার লড়াই, যা ছিল রীতিমতো বিস্ময়কর এবং লোমহর্ষক ঘটনা। ঘটনাটি নিয়ে সেখানে হই চই পড়ে গেল, এর পর এলো সাংবাদিক এলো, বিভিন্ন মিডিয়াকর্মী পত্রপত্রিকায় ছাপা হলো, সে খবর এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সঙ্গে সঙ্গে খবরটা আরো চাউর হয়ে ভাইরাল হয়ে গেলো,

ঘটনার দিন সন্ধ্যার সময় বামনডাঙ্গা চা বাগানের বাসিন্দা সুরুজ লোহারার ছেলে অনুষ পাচ( ৫) কে নিজের বাই সাইকেলে করে বাড়ি ফিরছিলেন, ওই সময় আচমকা চা বাগানের মধ্য থেকে ক্ষুধার্ত এক জংলি চিতাবাঘ হামলা করলো তাদের উপর, প্রথমে জংলি চিতাবাঘ টি সুরুজের শিশুপুত্র অনুষের উপর ঝাঁপিয়ে পড়লো, সুরুজ বাইসাইকেল ফেলে কালবিলম্ব না করে দিকবিদিক জ্ঞানশুন্য হয়ে বিপুল বিক্রমে নিজের ছেলের জীবন বাঁচাতে জংলি চিতাবাঘের সঙ্গে ধস্তা- ধস্তি শুরু করে দিলো ,

সুরুজ জংলি চিতা বাঘটির উপর ঝাপিয়ে পড়ে প্রানপনে লড়াই শুরু করে দিলো, চিতাবাঘ টি তখন কিছুটা ভয় পেয়ে হতভম্ব হয়ে পড়লো, অবশেষে জংলি চিতাবাঘ টি সুরুজের ছেলে অনুষকে ছেড়ে দিয়ে চিতাবাঘটি চা বাগানের গভীর ঝোপের মধ্যে দ্রুত বেগে ছুটে পালিয়ে যায়,

সুরুজের বাচাও বাচাও ডাক চিৎকার-চেঁচামেচিতে ততক্ষণে সেখানে অনেক লোক এসে উপস্থিত হয়ে সকলে মিলে গুরুতর জখম অবস্থায়, রাতের সুরুজকে চিকিৎসার জন্য স্থানীয় সুলকাপারা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সুস্থ্য করে তোলেন,

ক্ষুধার্ত জংলি চিতা বাঘের হামলা থেকে ছেলেকে বাঁচানোর জন্য পিতার সংগে চিতা যে লড়াই সত্যিকার অর্থে একটি বিস্ময়কর ঘটনা, ক্ষুধার্ত জংলি চিতার সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে অবশেষে নিজের ছেলেকে অক্ষত অবস্থায় বেঁচে ফিরলো পিতা সুরুজ ও অনুষ।।

You might like