পৃথিবীর সবচেয়ে বয়স্ক গরিলা ফতেউর ৬৫ তম জন্মদিন

লিখেছেন- জিএম মুছা :

ফাতোউ একটি গরিলার নাম, বয়স তার ৬৫ বছর , বর্তমানে তার বসবাস জার্মানির বার্লিন চিড়িয়াখানায়, পৃথিবীতে বহু প্রজাতির গরিলা দেখা যায়,তবে পশ্চিমা দেশগুলোর নিম্ন ভূমিতে এই প্রজাতির গরিলা দেখতে পাওয়া যায় সাধারণত এই প্রজাতির গরিলারা ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে, তবে ফাতোউর বেলায় তার যথেষ্ট ব্যতিক্রম দেখা গেছে, পূর্বের সকল কে রেকর্ড ভেঙে বর্তমানে ৬৫ তে পা রেখেছে ফাতোউ, ইংরেজি ১৯৫৯ সাল থেকেই বর্ণিল চিড়িয়াখানায় তার বসবাস, ফাতোউ নামের গরিলাটি এখন বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রাণী, তাছাড়া বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে বার্নিল চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এ বয়স্ক গরিলা টিকে দেখতে প্রতিদিন, শত শত দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করে থাকে।

১৩ এপ্রিল ২০২২ ছিলো ফাতোউর ৬৫ তম জন্ম দিন, বিশেষ করে এই দিনটি স্মরণীয় করে রাখতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফাতোউর জন্মদিনের উপহার হিসেবে একটি স্পেশাল কেক তৈরি করেন, এটির উপকরণ হিসেবে তারা ব্যবহার করেছেন চালের আটা, পানি -ফল- সবজি যেটা ছিল খুব আকর্ষনীয় ও সুস্বাদু। যার উপরিভাগ সাজানো হয়েছিল আকর্ষণীয় সব কালারফুল চকলেট দিয়ে, যদিও কোন পশু বা প্রাণীর জন্মদিন তেমন ভাবে পালন করতে দেখা না গেলেও, পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক এই গরিলার জন্মদিনটা পালন করা হলো খুব বর্ণিল উৎসবের মধ্য দিয়ে, তবে আমন্ত্রিত অতিথিরা তেমন কেউ ছিলো না।

তাই বলে কি নিজের জন্মদিনের কেক না খেয়ে বসে থাকবে এমনটি কি কখন হতে পারে? তার নিজের জন্মদিনে বড় আকারের কেকটি একাই সাবাড় করে ফেললো, তার পয়ষট্টি তম জন্মদিনটি ঘিরে তেমন কোন তোড় জোড় আর জাকজমক পূর্ণ, আয়োজন না হলে কি হলে ও অনুষ্ঠানটির সাজগোজের দিক দিয়ে কিন্তু তেমন কোনো কমতি ছিল না।

ফাতোউকে রঙিন পোশাকে সজ্জিত করা হয়নি, তবে সবুজ লতাপাতা দিয়ে সাজানো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ বনানী ঘেরা ছিম ছাম সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে, ঠিক মাঝখানে রাখা হলো, সফেদ রঙের বড় আকৃতির একটি, লাল হলুদ ধূসর রংয়ের চকলেট দিয়ে সাজানো একটি কেক, তাতে বড় করে লেখা হলো ইংরেজিতে 65 সংখ্যাটি, তারপাশেই সুবোধ বালকের মতো একহাতে কেকটি ধরে বসে রইলো বিশালাকৃতির ফাতোউ নামের বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা প্রাণীটি, সেতো যেন তেন প্রাণী নয়, বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা তার ৬৫ তম জন্মদিনে তাকে একটি রঙিন কেক উপহার দেয়াটাই ছিলো সবচেয়ে মজার ব্যাপার,যা আমাদেরকে অনেক খানি আপ্লুত এবং আনন্দিত করেছে।


জার্মানির বার্লিন চিড়িয়াখানায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ওই গরিলার ৬৫ তম জন্মদিন টি স্মরণ রাখতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে না হলেও বর্ণিল ভাবে ফতোউর জন্মদিন উদযাপন করা হয়, ইং ১৯৫৭ সালে ফাতোউ নামের ওই গরিলা টিকে পশ্চিম আফ্রিকার বুনো পরিবেশ থেকে তাকে জাহাজের নাবিকরা প্রথমে ফ্রান্সে নিয়ে আসেন, পরে নাবিকদের কাছ থেকে বার্লিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ গরিলা টিকে কিনে নেয় ইং ১৯৫৭ সালে,সেই থেকে সুদীর্ঘ ছয় দশক ধরে ওই প্রাণীটি সেখানেই আছে,

এর আগে অবশ্য বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা “কোলো” ২০১৭ সালে ৬০ বছর বয়সে মারা যায় ,তখন থেকে ফাতোউ বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার স্বীকৃতি পেয়ে আসছে,২০১৭ সালে জার্মান টিভি চ্যানেলে আর বি বি ওই প্রাণীটিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেন, যে তথ্যচিত্রে বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা ফাতোউর বিস্তারিত তথ্য উঠে আসে।।

তথ্যসূত্র: (বিচিত্র সংবাদ” দৈনিক প্রথম আলো”১৬/০৪/২০২২ ইং)

(সমাপ্ত)

যোগাযোগ: রওশন আলী স্মৃতি ভবন,৩য় তলা, ০৮ নম্বর কক্ষ,৩ মুজিব সড়ক, যশোর-৭৪০০। কোতয়ালী মডেল থানা,সদর যশোর।

You might like