পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৮ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। সামিউল একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের পাশে বাঁশ কাটছিলেন সামিউল।এক পর্যায়ে কাটা বাঁশটি বিদ্যুতের তারে লেগে গেলে সামিউল বিদ্যুতায়িত হয়ে আটকে যান।

কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বাঁশের সঙ্গে আটকে থাকতে দেখে সেখান থেকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

You might like