আওয়ামীলীগের উদ্যোগে বিজয় র‌্যালী

স্বরূপকাঠি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ইন্দুরহাট পাঠাগারের সামনে থেকে বিজয় র‌্যালী শুরু হয়ে মিয়ারহাট বন্দর প্রদক্ষিন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিটির সভাপতি সৈয়দ শহিদুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম,সহসভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন,পৌর মেয়র মো.গোলাম কবির কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।

You might like