স্বরূপকাঠিতে মহান বিজয় দিবস পালিত

স্বরূপকাঠি প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বরূপকাঠিতে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ব্যাপক কর্মসুচি পালন করেন।

শুক্রবার সকালে বিভিন্ন সংগঠন শহিদ স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও সালাম প্রদর্শণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ওসি আবির মোহাম্মদ হোসেন,মুক্তিযোদ্ধা কাজী সাকাওয়াত হোসেন প্রমুখ।

You might like