স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বরূপকাঠি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বরূপকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো.গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন,মুক্তিযোদ্ধা কাজী সাকাওয়াত হোসেন,মো. নজরুল ইসলাম প্রমুখ।

You might like