আগামী দিনের স্বপ্ন-সাধ

জিএম মুছা :

প্রতিদিন-প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে পলে পলে ঝরে পড়ছে, অহরহ প্রত্যেকের জীবন থেকে একটি সোনালী স্বপ্ন, রোদ ঝলমলে শুভ্র সকাল- দুপুর- রাত্রি অনবরত হারিয়ে যাচ্ছে,

অনেক অনেক চেনা মুখ অসংখ্য সুখস্মৃতি, হঠাৎ করেই প্রিয় মানুষেরা যাচ্ছে চলে তেপান্তরে অচেনা অজানা কোন গন্তব্যে, ভালোবাসার এই পৃথিবী ছেড়ে, অনন্তকালের জন্য যেখানে থাকতে হবে, অথচ কি আশ্চর্য আমরা যারা বেঁচে আছি বদলে যাচ্ছি, প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে ,

সংকট ও ঝঞ্ঝাট মুক্ত একটি সোনালী দিনের কাঙ্খিত লক্ষে পৌঁছাব বলে,কেউ পারি কেউ পারিনা, বিপদ সঙ্কুল পথ গুলো হয় অতি দীর্ঘ সংঘাতের, অনেকটা অমসৃণ বন্ধুর কন্ঠকাকীর্ণ ও পিচ্ছ্বল, সংকটময় হয়ে ওঠে কারণে অকারনে, হেসে ওঠে প্রকৃতি দ্বিধাহীন চিত্তে বারে বারে, যেমন অবিশ্বাসী অনূঢ়া শীত ছিন্নমূল গরীব দুঃখীর নিঃশ্বাসে বিশ্বাসে নিষ্ঠুর আঘাত হানে, হয়ে যায় এলোমেলো ভেঙে হয় খানখান চূর্ণ-বিচূর্ণ আগামী দিনের স্বপ্ন সাধ।।

You might like