সকালের পোয়াতি রোদে

জিএম মুছা

পৌষের সকালে নর্তকী শীত হয়ে ওঠে বড় বেশি বেহায়া,
হুটখোলা রিক্সায় শীতের আসা-যাওয়া,
হাওড়া- বাওড় -নদী -নালা- জলাশয়
পরিযায়ী পাখিদের নাওয়া খাওয়া,

উত্তরের হিমেল হাওয়ায় বরফ জমে পালকে,
কনকনে শীতের উদোম শরীরের কার্নিশ থেকে,
সূর্যের প্রখরতা হারিয়ে যায় অন্তঃসত্ত্বা কুয়াশার ঘরে,
অনুঢ়ার উনুনে শীতের উষ্ণতার খুঁজে ব্যস্ত ফেরারি পৌষ,

শীত যেন ঝলমলে সুখ- উদাসী বসন্ত
ষোড়শীর উষ্ণ শরীরের ফানুস,
শহরের অলিগলি, স্টিশনে -পথ-শিশু ছিন্নমূল মানুষের শরীরে ওম,
চাপ চাপ ঘন কুয়াশায় বরফ জমাট বাঁধে
পৌষের কনকনে শীতের সকালের পোয়াতি রোদে।।

You might like