কুয়াকাটার মহিপুরে ২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২ ট্রলার জব্দ

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

কুয়াকাটার মহিপুরে ২ কোটি বাগদা চিংড়ির রেনু সহ ২ টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড।

সোমবার (১৩ ফেব্রুয়ারি ) গভীর রাতে রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। অসাধু জেলেদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

You might like