জিএম মুছার গীতি কবিতা : আমার দেয়া কষ্টগুলো ভুলে যেও

এমনি করে সারাজীবন পাশে যেন পাই
জীবনে মরনে আমি পাশে থাকতে চাই
তোমার বুকে মাথা রেখে মরতে যেন পারি
সুখে-দুখে আমাকে তুমি দিও একটু ঠাঁই।।

আমার দেয়া কষ্টগুলো ভুলে যেও তুমি
দুঃখ ব্যাথা ভুলে যাবো কাছে এলে তুমি
ভালোবাসার মিষ্টি সুরে গান শোনাতে চাই।।

ভালোবাসা রশি দিয়ে বেঁধে রেখো তাই
পাশে থেকে শান্তি সুখরের একটু পরশ দিও
সব ব্যাথা ভুলে যাব কাছে যদি পাই
হৃদয় ভরে আদর-সোহাগ করবো আমি তাই।।

You might like