ভয়ংকর জিরো জিরো সেভেন

 

জিএম মুছা

আমরা খুনি আমরা ধর্ষক, আমরা সব কিছুর হোথা কাজ ছিল আমাদের লোমহর্ষক
আমাদের মাথা গরম অযথা।।

উঠতি বয়সের বুকে যাওয়া যুবক
সূর্যের মতো তোমরা দিয়েছো উষ্ণতা
অস্ত্র দিয়ে বানিয়েছো সিংহশাবক
দিনে করেছো অশান্ত রাতে দিয়েছো স্নিগ্ধতা।।

তোমাদের আলো-আঁধারির খেলা
না বুঝে জ্বেলে ছিলাম অগ্নি মশাল
খুনের নেশা ধরিয়ে ছিলে বেলা অবেলা
ভুলেছিলাম সবকিছু হয়ে বেসামাল।।

আমাদের করেছো তোমর বঞ্চিত
হয়ে গেছি আমরা ভাগ্যহত যুবক
তোমাদের জন্য আমরা রক্তে রঞ্জিত
আসলে তোমরা ছিলে কঠিন শ্বাসঘাত।।

তোমাদের কথায় করেছি খুন গুম ধর্ষণ
অব্যর্থ ছিলো আমাদের মিশন
আমরা ভয়ঙ্কর জিরো জিরো সেভেন
অবশেষে হারালাম নিজেই নিজের জীবন।।

You might like