আমি যে নগণ্য : জিএম মুছা

তাং ০২/০২/২০২৪ ইং।

একটি কবিতা লিখবো আমি
সে তো তোমার জন্য,
কেটেছে নির্ঘুম কতো রাত
হতে যে অনন্য

ভেবে ভেবে কেটে গেছে
সকাল বিকেল দুপুর,
হয়নি লেখা কবিতা খানি
বাজে শুধু নূপুর ।
গোধূলির আবীর রঙে তাই
সাজি তোমার জন্য

কবিতা লেখা নয় তো সহজ
ভেবেছি কতো রাত,
স্বপ্ন দেখেছি কতো যে
অশ্রু করে পাত।
লিখতে পারিনি কবিতা তাই
হয়েছি যে নগণ্য
আমি যে নগণ্য

You might like