আসবে বলে সেই যে গেলে : জিএম মুছা

জিএম মুছা :

আসবে বলে সেই যে গেলে
এলেনা আর ফিরে,
ছোট্ট ছিলাম বুঝিনি তাই
থাকতে কেন ঘিরে

এখন আমি বুঝতে পারি
আসো না তাই ভুলে,
কেমন যে তুমি বীরপুরুষ
বলোনি যে খুলে।
অবুঝ পেয়ে সুযোগ বুঝে
আসতে ঘুরে ফিরে

সেদিন তাই বুঝিনি কিছু
এখন সব বুঝি তাই,
আগের মতো নই তো আমি
একবার যদি তার পাই।
ছোট্ট মনের কষ্টো গুলো
দেবো ধীরে ধীরে

You might like