বাংলা আমার মায়ের ভাষা : জিএম মুছা

ডালে ডালে কৃষ্ণচূড়া ঐ যে ফুটেছে
এসেছে ফাগুন এসেছে একুশের ছোঁয়া লেগেছে,
ফাগুনের আগুন হাওয়া দোলা দিয়েছে,
শিমূল পলাশ রক্ত করবী পাপড়ি মিলেছে,

বাংলা আমার মায়ের ভাষা গর্ব করি আমরা তাই,
ভাষার জন্য জীবন দিয়ে শহীদ হলো ভাই,
আগুন ঝরা ফাগুন মাসে তাদের গান গাই,
ভাষা শহীদ বীর বাঙালীদের আমরা ভুলি নাই,
বছর ঘুরে ওমর একুশ ফিরে এসেছে তাই,

বুকের তাজা রক্ত দিয়ে দীক্ষা দিলো আমার তাই,
পরাধীনতার শিকল ছেড়ার মন্ত্র খুঁজে পাই,
রফিকুল শফিকুল সালাম জব্বার বরকত অমর আমাদের ভাই,
রক্তে যাদের জয়ের নেশা ক্ষয় যে তাদের নাই,
ঘুচাতে আঁধার নতুন দিনের সূর্য উঠেছে তাই

You might like