স্বাধীনতার অনুভূতি

ক্ষুদীরাম দাস :

আমার অনুভূতিগুলো স্বাধীনতার
তাই ছুটে বেড়াই দিগি¦দিক!
শৃঙ্খলমুক্ত এই তো আমি
আহা! সে কী সুখ!

কী কঠিন বর্ণবিন্যাস হে স্বাধীনতা
‘যে সুখ পেলাম’-রচিব আমার কী ক্ষমতা!

আমি এখন মুক্ত-স্বাধীন
পাখির মতো উড়ে বেড়াই আকাশে;
জানে না আমার মন-কোথায় যাবো
উড়ছি তো উড়ছি-কার কী যায় আসে।

আমার মনের দিগন্ত অণুক্ষণ
সীমাহীন ঐ প্রসারিত
বিশ্বকে দেখছি ভিন্নতায়
আমি বেঁচে আছি অবিরত।

এই তো আমি মুক্ত-স্বাধীন
আমার ভাগ্য গড়ার ক্ষমতা
আনন্দ এবং উত্তেজনায় ভরপুর
ভালোবাসি হে স্বাধীনতা!

আমি স্বাধীনতার মানে খোঁজার চেষ্টা করি
ক্ষুদীরাম দাস

আমি স্বাধীনতার মানে খোঁজার চেষ্টা করি
খুঁজতে খুঁজতে হাতড়ে বেড়াই
তবে তার সফলতা আর ব্যর্থতার মধ্যগগণে মেঘের মতো দুলতে থাকে।
আমি এখন কিছু সর্বজনস্বীকৃত সত্য কথা বলি।

আমি স্বাধীনতার মানে খোঁজার চেষ্টা করি
স্বাধীনতা ছেলের হাতের মোয়া নয়, চাইলাম আর পেয়ে গেলাম।
স্বাধীনতার জন্যে হুংকার দিতে হয়।

আমি স্বাধীনতার মানে খোঁজার চেষ্টা করি
দশকের পর দশক জুড়ে পরাধীনতার অনলে পুড়ে যে কষ্ট হয়,
সেই কষ্টই একদিন কারও মুখে হুংকার জাগায়।
সেই হুংকার বঙ্গোপসাগরের জল একনিমিষে নিঃশেষ করার মতো তীব্র হলেই
প্রশান্তরা অশান্ত হয়ে স্বাধীনতা ছিনিয়ে আনে।

আমি স্বাধীনতার মানে খোঁজার চেষ্টা করি
স্বাধীনতা হলো সেই পরিবেশের সযতœ সংরক্ষণ বুঝায়
যেখানে মানুষ জীবনের পূর্ণাঙ্গ বিকাশ খুঁজে পায়।

আমি স্বাধীনতার মানে খোঁজার চেষ্টা করি
আসলে স্বাধীনতা বিমূর্ত ধারনামাত্র নয়। দৈনন্দিন চর্চায় তাকে পেতে হয়।

You might like