
ক্ষুদীরাম দাস :
স্বাধীনতা মানে অস্তিত্বের অনুভূতি
স্বাধীনতা মানে একই ভূখÐে ভালোবাসার মানুষজনের সঙ্গে পরম মমতায় থাকা
স্বাধীনতা মানে দেশের মাটির গন্ধ শোঁকা
স্বাধীনতা মানে সোনার বাংলার কাদা মাটিতে গড়াগড়ি
স্বাধীনতা মানে অস্তিত্বকে খুঁজে সূক্ষœ টান অনুভব
স্বাধীনতা মানে ডিজিটাল বাংলাদেশ দেখা
স্বাধীনতা মানে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল
স্বাধীনতা মানে দেশের পরিচয়ের স্বপ্ন দেখা
স্বাধীনতা মানে স্বপ্নের সোনার বাংলা
স্বাধীনতা মানে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা
স্বাধীনতা মানে শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, ধর্র্ষণ-ঘৃণা করা
স্বাধীনতা মানে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকা
স্বাধীনতা মানে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে পরিচিতি অর্জন
অসাম্প্রদায়িক বাংলাদেশ-ধর্মীয় বিভাজন,বিদ্বেষ না থাকা
স্বাধীনতা মানে বহির্বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি
স্বাধীনতা মানে স্বাধীন বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত
স্বাধীনতা মানে শোষণমুক্ত সমাজ, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ
স্বাধীনতা মানে সমতাভিত্তিক একটি সমাজ।
স্বাধীনতা মানে অর্থনৈতিক মুক্তি
স্বাধীনতা মানে কৃষকের মুখে হাসি উর্বর মাটিতে বিত্রি সোনার ফসল।
স্বাধীনতা মানে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের পারিবর্তন
স্বাধীনতা মানে কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়া।
স্বাধীনতা মানে উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ।
স্বাধীনতা মানে চেনা, ভাবা ও অর্জন করা
স্বাধীনতা মানে নিরঙ্কুশ অধিকার, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার।
স্বাধীনতা মানে চিন্তা ও মত প্রকাশে অধিকার
স্বাধীনতা মানে অনিয়মের বিরুদ্ধে শুভবোধ জাগ্রত করার অধিকার
স্বাধীনতা মানে সর্বদা ভালো কাজ করা ও ভালো কাজ করতে দেয়ার অধিকার
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে ক্ষমতাবলে অন্যের অধিকার কেড়ে নেওয়া নয়।
স্বাধীনতা মানে অন্যায়ের প্রতিবাদ করা, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
স্বাধীনতা মানে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
স্বাধীনতা মানে পরাধীনতার শিকলে বন্দি থাকা নয়, স্বাধীনতা মানে স্বয়ংসম্পূর্ণ হওয়া
স্বাধীনতা মানে বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা
স্বাধীনতা মানে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো
স্বাধীনতা মানে শিক্ষার সঙ্গে বাস্তবের সম্মিলন ঘটানো
স্বাধীনতা মানে সুশাসন, দেশের ঊর্ধ্বে রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে দেশ।







