তুমি চলে গিয়েছিলে : যুবক অনার্য

তুমি চলে গিয়েছিলে কারণ
তোমার চলে যাবারই কথা ছিলো
থাকবার কথা থাকলেও তুমি চলেই যেতে
অথচ প্রতিবার বলতে তুমি কখনো ছেড়ে যাবে না

ভুলে যাবে না কখনোই
আসলে এসব হলো প্রেমের মুখস্থ পাঁচালি
প্রেম করতে হলে এসব রপ্ত করে নিতে হয়
তুমিও তা-ই নিয়েছিলে
তুমি চলে গিয়েছো বলেই আজ

নিজেকে নিঃসঙ্গতার পাশে বড়ো বেশি সঙ্গীহীন মনে হয়
যদিও নিঃসঙ্গতার চেয়ে বড়ো কোনো সঙ্গী নেই
আমার এরকম একাকী জীবন
শুধু তুমি চলে গেছো বলেই তো, তাই না নিরঞ্জণ?
তুমি চলে গিয়েছো বলেই বুঝতে পারি-

একদিন তুমি ছিলে
চলে গিয়েছো বলেই বুঝতে পারি-
তুমি আসলে ছিলেই না কোনোদিন

 

প্রকাশিত :  রোববার, ০৭  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like