নিলাজ প্রেমের পদ্য : যুবক অনার্য

১.
সব পুরুষের চোখ খারাপ
কারো চশমা থাকে কারো থাকে না
যে পুরুষের চোখ ভালো সে পুরুষ নয়

২.
এক আকাশে দুইটি চাঁদের মেলা
এক যমুনায় একটি সাপের খেলা
মেলা থেকে খেলায় এলেই
ফুরিয়ে যায় বেলা

৩.
কখনো চেনা পথে দেখা হয়ে গেলে
না চেনার ভাণ করে
এড়িয়ে যাবার অধিকার তোমাকে দিলাম

৪.
যে-কোনো পুরুষই পরের বউয়ের কাছে সুখকর
শুধু নিজের বউয়ের কাছেই সুখহীন অসুখ

৫.
পার্বতীকে পেলে দেবদাস হওয়া যায় না
দেবদাস হলে পার্বতী প্রেম হয়ে থেকে যায়-বধু হয় না

প্রকাশিত :  রোব বার,  ১৯  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like