

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা ( পটুয়াখালী )প্রতিনিধিঃ শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ। আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। বিরতিহীনভাবে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গিয়েছে তবে ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আলাদা গুরুত্ব দিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। প্রভাব বিস্তার, জাল ভোট, কেন্দ্র দখল অর্থাৎ ভোটে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিউজ লেখার আগ পর্যন্ত কোথায়ও কোন অপৃতকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে কুয়াকাটা, লতাচালীর ৫টি কেন্দ্র ঘুরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ২ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম। প্রিসাইডিং কর্মকর্তারা আশা করছে, বেলা বাড়লে উপস্থিতি বাড়বে।
উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ভোট কেন্দ্র ৭৪টি,মোট ভোটর সংখ্যা ২ লাখ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৩ জন, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯ জন।
প্রকাশিত : বুধ বার, ০৫ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন








