

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কালাপাড়ায় পরাজিত দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতিকের প্রার্থী মোতালেব তালুকদারের ৪ সমর্থক গুরুতর আহত হয়েছে।
এর মধ্যে মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষার নামের (২২) দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মোকসেদ বরিশাল মেডিকেলে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে। বুধবার রাত নয়টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোতালেব তালুকদারের বাসভবনে তার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন সমর্থকরা।
এ সময় চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌছলে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান কোক্কার পুত্র শিমু মিরার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া থানার ওসি আলি আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশিত : বৃহস্পতি বার, ০৬ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










