স্বরূপকাঠিতে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ

স্বরূপকাঠি প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠিতে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

প্রশিক্ষণে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন, মেডিকেল অফিসার ডা. সুমন হালদার প্রশিক্ষণ দেন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মহসিন আলমের সঞ্চালনায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রনে করনীয় বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দিয়ে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফা, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, তৌহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির বেপারী প্রমুখ। প্রশিক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পূজা পরিষদের প্রতিনিধি ও এনজিও কর্মী অংশ নেয়।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ০৬  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like