

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৫৬ কোটি ৩৪ লাখ ১ হাজার ২৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌরসভা মিলনায়তন পৌর এলাকার বিশিষ্টজন ও

সাংবাদিকদের উপস্থিতিতে ওই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. গোলাম কবির।
নতুন কোন করারোপ বা কর বৃদ্ধি না করেই ৫৬ কোটি ১২ লাখ
৫০ হাজার ৯৪৮ টাকা ব্যায় শেষে ২১ লাখ ৫০ হাজার ৩২০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শওকত আকবর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. ফারুক হোসেনসহ সকল কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
প্রকাশিত : রোববার, ৩০ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার










