ভারতে আল-কায়েদা মদদপুষ্ট গোষ্ঠীর হামলার চেষ্টা, গ্রেপ্তার ১৪

প্রিয় সময় ডেস্ক :

ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আল-কায়েদার মদদপুষ্ট একটি গোষ্ঠীর ১৪ জনকে। গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের একটি আস্তানা। পুলিশ বলছে, এসব হামলার মাধ্যমে তারা ভারতে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আল-কায়েদা থেকে অনুপ্রেরণা নিয়ে এসব কার্যক্রম চালাতে চেয়েছিল তারা। বৃহস্পতিবার দিল্লি পুলিশ সেই আস্তানা ভেঙে দেয়। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় ঝাড়খন্ড, রাজস্থান ও উত্তর প্রদেশ পুলিশ।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ বলছে, ‘কার্যক্রমের বর্তমান অবস্থা হিসেবে বলা যায়, রাঁচির (ঝাড়খণ্ড) একজন চিকিৎসক ডা. ইশতিয়াকের নেতৃত্বে এই মডিউলটি পরিচালিত হয়েছিল। তারা খিলাফত ঘোষণা করতে এবং দেশের মধ্যে গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চেয়েছিল।’

এই গোষ্ঠীর সদস্যরা ভারী অস্ত্র চালনায় বিশেষভাবে পারদর্শী। তবে, সবাইকে এক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like