

নিউজ ডেস্ক :
হরর ঘরানার ‘অ্যানাবেল’ সিনেমায় পুতুলের কর্মকাণ্ড দেখে ভয়ে হাড় হিম হয়নি এমন মানুষ কমই আছেন। এই সিনেমার গল্প যেন এবার বাস্তবে ঘটেছে। সম্প্রতি যুক্তরাজ্যে পুতুলের আক্রমণের শিকার হওয়ার কথা জানিয়েছেন অন্তত ১৭ জন।

কোথাও অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে অনুসন্ধান করার নেশা পরাবাস্তব বিশেষজ্ঞ লি স্টিয়ারের। পুতুলের হামলার বিষয়টি নিয়েও তদন্ত করছেন লি। অবাক করা তথ্য হলো, লি নিজেই নাকি পুতুলের আক্রমণের শিকার হয়েছেন।
সংবাদমাধ্যম কেনেডি নিউজকে লি বলেন, ‘অনলাইনে এক হাজার ডলার দিয়ে একটি পুতুল কিনেছিলাম। ওই পুতুলটাই ভূতে পাওয়া বলে আমার মনে হয়েছে। এটি অ্যানাবেল ডলের মতোই মেয়ে পুতুল। এটিকে আমার ব্যক্তিগত মিউজিয়ামে রেখেছিলাম। মিউজিয়ামের ভেতর এই পুতুলটি ভয়ানকভাবে আমার ঘাড়ে আঁচড়ে দেয়। এ সময় আমার সঙ্গী সারাহ সঙ্গে ছিলেন।’
লি আরও বলেন, ‘আমার পর্যবেক্ষণ বলছে, ওই পুতুলটি বিবাহিত পুরুষদের অপছন্দ করে এবং বেছে বেছে এমন মানুষদেরই আক্রমণ করেছে।’
অন্তত ১৫ জন জানান, তাঁরা বিভিন্ন সময় ওই পুতুলের আঁচড় খেয়েছেন। ওই ১৫ জনই পুরুষ। তাঁদের একজন আবার গায়ে পারফিউমের বোতল ছুড়ে মারার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়









