

জাকারিয়া জাহিদ, কলাপাড়া পটুয়াখালী :
কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীতপূজার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপড়ায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সূচনা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর ) সকাল সাতটায় উপজেলার অধিকাংশ মন্ডপে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। এসময় ধুপের ধোঁয়া, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরনে সুর প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে এ উপজেলায় কলাপাড়া, মহিপুর,ও কুয়াকাটায় ১৪ টি মন্ডপে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








