বঙ্গোপসাগরে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা পটুয়াখালী :
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।

আটককৃতদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। বুধবার (১৭ অক্টোবর) দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

মশিউল ইসলাম বলেন, আটককৃত জেলে ও জাহাজ দুটি ‘জয় জগন্নাথ’, ‘মা বাসন্তী’ আজ বুধবার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like