স্বরূপকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলেকে এক বছর করে কারাদন্ড

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে একজন কলেজ ছাত্রসহ দুই জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন কাজলাহার গ্রামের মো, মিজান ও রিয়াদুল হাওলাদার। এছাড়াও কলেজ ছাত্র দরিদ্র মো, সাকিব(২২)-কে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।

জানাগেছে, ওই জেলেরা রাতে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যানদীতে ইলিশ মাছ ধরছিল। এসময়, উপজেলা মৎস্য দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করে। আটক করার সময় জেলেদের কাছ থেকে ১৫ টি ইলিশ মাছ এবং দশ হাজার মিটার জাল জব্দ করা হয়।

রবিবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের উল্লেখিত দন্ড দেয়া হয়

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ইলিশ সম্পদ রক্ষায় এসময় নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে । আইন অমান্যকারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

রোব বার, ২০ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like