

স্বরূপকাঠি সংবাদদাতা :
স্বরূপকাঠিতে নকল পণ্য ও বাসি-পচা খাবার বিক্রির দায়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহাদাত ষ্টোরকে ৪ হাজার টাকা, উজ্জল এ্যালুমোনিয়ামকে ৩ হাজার টাকা, লাব্যায়েক রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা ও উপজেলা সদরের রাজমনি রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










