সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করায় জনতার হাতে আটক ৫

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার মতলব উত্তরে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করায় জনতার হাতে ৫ জন আটক হয়েছেন।

২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ সময় তাদের কাছে থাকা ব্যাগ দুটি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) সহ উদ্ধার করা হয়েছে। তাদেরকে মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো : মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল হাসেমের ছেলে মো. হেলাল, মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের শামসুল হক দর্জির ছেলে নজরুল ইসলাম, মনির হোসেনের ছেলে মো. আকাশ ও কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে মো. নিরব।

বাস হেলপারকে মারধর করা কথিত ‘সহ-সমন্বয়ক’ ছিল জবি ছাত্রলীগের কর্মী।

জানা যায়, উপজেলার ডুবগী গ্রামে পাম্প হাউজের সেচ ক্যানেলের খালের জায়গায় পানি নিষ্কাশনের জন্যে ঠিকাদার ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করেন। সেখানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা তাদের আটক করা হয়। গজরা ইউনিয়নের হাজী আবুল হোসেন, মামুন চিশতী, সিপনসহ ক’জন জানান, এই খালে মাটি খননের জন্যে পানি উন্নয়ন বোর্ড টেন্ডার দিয়েছে। আমরা এলাকাবাসী সবাই মিলে ঠিকাদারের সাথে কথা বলে এখান থেকে বালু উত্তোলন করে মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে জায়গা ভরাট করছি।

এখানে এসে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দেয়। তখন আমরা এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেই। ছাত্র আন্দোলনের মতলব উত্তরের প্রতিনিধি একেএম নাজমুল হাসান, খালেদ মাহমুদ ও তামিম ইসলাম বলেন, কেউ যদি সমন্বয়কের পরিচয়ে চাঁদাবাজি করে তাদের দায়ভার কেউ নিবে না। আইন সবার জন্যে সমান। এ বিষয়ে চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, মাটি খননের জন্যে টেন্ডার প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী কাজ করবে, অনিয়ম হলে আমাদের অবহিত করলে আমরা ব্যবস্থা নিবো। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

 

You might like