শহীদ জিয়ার চিঠি ৪৬ বছর ধরে যত্নে রেখেছেন হোসেনপুরের গিয়াস উদ্দিন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি  :

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত গ্রাম প্রতিরক্ষা দলের উদ্দেশ্যে লিখা একটি চিঠি বিগত ৪৬ বছর ধরে পরম যতেœ শ্রদ্ধাভরে আগলে রেখেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বড়শিকুড়া গ্রামের মৃত জুবেদ আলীর পুত্র জিয়া ভক্ত বৃদ্ধ গিয়াস উদ্দিন (৬৬)।

১৯৭৮ সালে শহীদ জিয়ার আদর্শে গড়া ‘জাগদল’ নামে রাজনৈতিক দল যা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে বাংলাদেশের ৯০ ভাগ জনতার পছন্দের সর্ববৃহৎ দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। গিয়াস উদ্দিন তখন থেকে অদ্যাবধি পর্যন্ত পথে প্রান্তরে, হাটে-বাজারে, হোটেল-রেস্তোরায় শহীদ জিয়া তথা বিএনপির গুনগান গেয়ে যাচ্ছেন। জানাযায়, তিনি পেশায় একজন কৃষক হলেও অনেকেই তাকে জিয়া পাগল নামে চিনে। তিনি ১৯৭৮ সালে ২৫ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত শহীদ জিয়ার নিজ হাতে গড়া গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য হিসেবে রাইফেল চালানোর প্রশিক্ষণ গ্রহন করে দক্ষতার পরিচয় দেন। সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ১৯৮৯ সালের ১৪ জুলাই তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাক্ষরিত সামাজিক শান্তি শৃঙ্খলা ও গনতান্ত্রিক কর্মতৎপরতা বিষয়ক একটি চিঠি গিয়াস উদ্দিন কে দেয়া হয়। গিয়াস উদ্দিন বলেন তদানিন্তন রাষ্ট্রপতি ও প্রিয় নেতা আমাকে দেয়া চিঠি যাহা আমার সারা জীবনের শ্রেষ্ট সম্পদ। আমি বাকি জীবনেও এ চিঠিটি আমার বুকে আগলে রাখবো।

আমি শহীদ জিয়ার প্রথম সৈনিক। আমি সারা জীবনে কোন পদ পদবী না পেয়েও নিরবে নিবৃতে শহীদ জিয়ার পরিবারের মঙ্গল কামনা সহ বিএনপির সেবায় নিয়োজিত ছিলাম ও থাকব। এ প্রসেঙ্গে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন ও যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিনের বাড়ীতে সৌজন্য সাক্ষাত করে তাকে পুমদী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঘোষনা করে বলেন এমন একজন জিয়া পাগল বর্তমানে পাওয়া খুবই বিরল। আমরা তাকে যথাযথ প্রাপ্য সম্মান দিয়ে তার যোগ্য স্থানে রাখবো। বিগত ৪৬ বছর আগের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিঠি নি¤েœ তুলে ধরা হলো।

জানাব,
আসসালামু আলাইকুম,
আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন। আমাদের জাতীয় জীবনের বর্তমান অধ্যায়ে আপনাদের উপর দায়িত্ব ও কর্তব্যের প্রতি আপনার আপনাদের দৃষ্টি আর্কষন করা প্রয়োজনীয়তা অনুভব করছি।

বিগত দুই বছর ধরে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ ও প্রশংসনিয় ভূমিকা পালন করে আসছেন। আপনাদের সময়োচিত কর্মতৎপরতায় ও দেশপ্রেমিক জনগনের সহযোগীতায় আমরা বহুলাংশে অরাজকতার অবসান ঘটাতে পেরেছি।

বর্তমানে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়েছে। এ সুযোগে গণবিরোধী অশুভ শক্তি আবার মথাচারা দিয়ে উঠে সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘিœত করে আমাদের গণতান্ত্রিক জীবনধারা ব্যাহত করতে পারে। যাদের কাছে বেআইনী অস্ত্র/হাতিয়ার আছে, তাদেরকে চিহ্নিত করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। অতীতের চেয়ে আপনাদের আজ আরও বেশী সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে দেশ ও জনগনের সুখ শান্তি ও আইন শৃঙ্খলা বিঘিœত না হয় এবং জনগন শান্তিতে বসবাস করতে পারে। আপনাদেরকে দেশের শান্তির জন্য অতন্ত্র প্রহরীর মত কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সহায় হোন।
খোদা হাফেজ
বাংলাদেশ জিন্দাবাদ।
শুভেচ্ছান্তে
জিয়াউর রহমান।

 

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like