ভূমি ও রেজিস্ট্রি অফিসে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) :

ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক চালু করে সেবা দিয়ে আসছে ভূমি মন্ত্রনালয়। ভূমি অফিসে নামজারি, খাজনা আদায়, পর্চা উত্তোলন, রেকর্ড সংশোধন ও রেজিষ্ট্রী অফিসে দলিল রেজিষ্ট্রী করন সহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করে আসছে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও সাব-রেজিষ্ট্রী অফিস সমূহ। গত প্রায় দের মাস আগে কারিগরি ক্রুটি জনিত কারনে সিস্টেম আপডেট ও সার্ভার সংস্কার করার অজুহাতে ৭ দিন বন্ধ থাকার নোটিশ দিয়ে এক মাস পরে সর্ভার নামমাত্র চালু করা হয়েছে। গত ১ জানুয়ারী হতে সার্ভার চালু হলেও কারিগরি ক্রুটি জনিত কারনে অনলাইনে কাজ করা যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ ও খাজনা বা রেজিষ্ট্রীকরন ফি সহ বিভিন্ন খাতের টাকা জমা হচ্ছে না সরকারের রাজস্ব খাতে।

জানাযায়, জমি রেজিষ্ট্রী করতে হলে ভূমি আইন অনুযায়ী দাতার নামে ভূমির নামজারি, খাজনা আদায় চেক সহ নির্ভূল তথ্য, সঠিক মাঠপর্চা থাকা বাধ্যতামূলক হওয়ায় অনলাইনে আবেদন, সংশোধন, তথ্য প্রদান ও নিরীক্ষন করে নামজারী অনুমোদন করা যাচ্ছে না। ফলে জরুরী প্রয়োজনে বিক্রিত জমি রেজিষ্ট্রী করতে না পাড়ায় বিপাকে পড়েছেন ভূক্তভোগীরা।

হোসেনপুর পৌর এলাকার হাইস্কুল মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী সামি কম্পিউটারের মালিক আহমদ উল্লাহ জানান, সার্ভার সমস্যা থাকায় ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও নামজারী আবেদন করা যাচ্ছে না। সফটওয়্যারে আবেদনকারীর নির্ভূল তথ্য এন্ট্রি করলেও ভূমি অফিস নিরীক্ষন করার সময় ভূল তথ্য প্রদর্শন করে। তাছাড়া তথ্য এন্ট্রি করার সময় অনেক অপসন নিস্ক্রিয় দেখায়। বিশেষ করে অধিকাংশ সময়ই সার্ভার বন্ধ থাকে। এতে কোন কাজই সম্পাদন করা যাচ্ছে না।

উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লিখক আব্দুল আউয়াল বলেন, পূর্বের তুলনায় রেজিষ্ট্রী কার্যক্রম নাই বললেই চলে। অনেকেই জরুরী ভিত্তিতে ভূমি রেজিষ্ট্রী করার প্রয়োজন হলেও অনলাইনে সার্ভারের ক্রুটি থাকায় তা করতে না পেরে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন ভূক্তভোগীরা। সার্ভার কবে নাগাদ ঠিক হবে তা সংশ্লিষ্ট দপ্তরের কেউ নিশ্চয়তা দিতে না পারায় হতাশায় ভোগছেন সাধারন মানুষ। তাছাড়া হোসেনপুর পৌরসভা সহ ৬টি ইউনিয়নের ভূমি অফিস সমূহে খোজ নিয়ে জানাযায়, প্রতিদিন শত শত লোক খাজনা পরিশোধ করতে আসলেও সার্ভার ক্রুটির কারনে তারা খাজনার টাকা জমা না দিতে পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

উপজেলার বাসুরচর গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী জাহানারা সুলতানা চিকিৎসা জনিত কারনে জমি বিক্রয় করেও রেজিষ্ট্রী সম্পন্ন করতে না পারায় পাওনা টাকা নিতে পারছেন না। এ বিষয়ে হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, আশাকরি অচিরেই সামাধান হবে। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে জরুরী ভিত্তিতে অনলাইন সার্ভারে কারিগরি ক্রুটি সমাধান করে ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এলাকার সচেতন মহল।

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এমআরআর

You might like