নিজেকে পীর দাবি করা মিজানকে গ্রেপ্তারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

রনজিৎ বর্মন, শ্যামনগরসা প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিজেকে পীর দাবি করা মিজানুর রহমানকে গ্রেপ্তারসহ তার ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার জুমার পর থানা মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেস ক্লাব চত্বরে পৌছে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত উক্ত কর্মসুচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসসল্লিরা অংশ গ্রহণ করে।

সমাবেশে উপজেলা বাতিল কমিটির উপদেষ্টা মুহাদ্দিস মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তারা ধুমঘাট অন্তাখালীর মিজানুর রহমানকে ‘ভন্ড’ অ্যাখা দিয়ে দ্রুত তার গ্রেপ্তারের দাবি জানান। মুফতি মাওসুফ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, মিজান একজন খোদাদ্রোহী, প্রতারক, বিদআত ও খুনি। এলাকার সহজ সরল জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ধোঁকায় ফেলে অর্থ সম্পদ লুটে নেয়া তার কাজ। নিজেকে রাসুল (সঃ) এর আত্বীয় দাবি করা ও মহান আল্লাহ পাকের সাথে সরাসরি কথাসহ নানা ধরনের আজগুবি বার্তা ছড়িয়ে সে সর্বসাধারণকে ধোঁকার মধ্যে ফেলছে। তার ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করায় মিজান উপজেলা ওলামা পরিষদ ও বাতিল প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা করার ধৃষ্ঠতা দেখিয়েছে। আগামী ছয়দিনের মধ্যে তাকে আইনের আওতায় না আনা হলে পরবর্তী জুমা শেষে মিজানের আস্তানা অভিমুখে পদযাত্রার ঘোষনা দেন নেতৃবৃন্দ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কার, ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল আলিম, বাতিল কমিটির সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হোসেন, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আজাদ হোসেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি মিজানুর রহমান, হাফেজ কামরুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজাহিদ প্রমুখ।

শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like