পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার পুকুর থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মর্জিনা তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।

পরিবারিক পারিবারিক সূত্রে জানা যায়, মর্জিনা বেগম দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হলে খোজাখুজি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামে পুকুরে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like