

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন তারাবুনিয়া খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই খালে ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সুত্রে জানা গেছে, নিহতের পরনে কালো জিন্সের প্যান্ট, গায়ে ব্লু রংয়ের টি শার্ট ও জ্যাকেট ছিল, বয়স আনুমানিক ২৮ বছর।
তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন,এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









