রংধনু কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা পৌর শহরের সুনামধন্য রংধনু কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে রংধনু কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মমতাজ জাহানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রংধনু কিন্ডারগার্টেনের রংধনু কিন্ডারগার্টেনের পরিচালক সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সাহিত্য সংস্থার পরিচালক ও মানবাধিকার কর্মী হারুন আর রশীদ, সাবেক ছাত্র নেতা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক, সংবাদিকসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার বেলুন উড়িয়ে রংধনু কিন্ডারগার্টেনের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংধনু কিন্ডারগার্টেনের পরিচালক বিশিষ্ট সাংবাদিক সাকোয়া ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন। এসময় অধ্যক্ষ মমতাজ জাহান, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী অবিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like