

রনজিৎ বর্মন :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃত সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।
সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে (সাঈদ মেহেদীকে) থানায় নিয়ে যায়।
অন্যদিকে, দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আশরাফ মিঠু ওই এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কাশিমাড়ী এলাকার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশ : শুক্র বার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











