টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

নাবিল শাহরিয়ার নাহিদ, কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী প্রেসক্লাবে রশিদ আহাম্মদ আব্বাসীকে আহবায়ক ও মনিরুজ্জামান মতিনকে যুগ্মআহবায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

৫ মার্চ বুধবার বিকালে মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে প্রেসক্লাবের ২৬ই ফেব্রয়ারির বিশেষ সাধারন সভার মুলতবি সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যকরি কমিটি বিলুপ্ত করে ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির অপর যুগ্ম আহবায়ক হচ্ছেন,এম, এম হেলাল বাদশা ( দৈনিক সংগ্রাম)আনিছুর রহমান শেলী (দৈনিক স্বাধীন মত)মনির হোসেন (দৈনিক সময়ের আলো) সোহেল রানা (দৈনিক মজলুমের কন্ঠ) শরিফুল ইসলাম (দৈনিক সংবাদ) জাহাঙ্গীর আলম (টাঙ্গাইল প্রতিদিন) কার্যকরি সদস্যরা হচ্ছেন, দুলাল হোসেন রানা, দাস পবিত্র, মীর আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ আব্বাসী, সুমন ঘোষ, মাসুদুর রহমান মিলন ও মিজানুর রহমান শামীম।

আহবায়ক কমিটি ঘোষণার পরে নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্যরা কালিহাতী প্রেসক্লাবের সদস্যদেরকে নিয়ে ইফতার মাহফিলে মিলিত হন। ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ ও কালিহাতী প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রকাশ : বুধবার, ০৫ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like