সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৪০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রনজিৎ বর্মন :

বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শ্যামনগর উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫ হাজার ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ৩৫ হাজার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ,শ্যামনগর উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র হবে ২৮৯টি। প্রতি ইউনিয়নে কেন্দ্র হবে ২৪টি এবং প্রত্যেকটি ওয়ার্ডে (পুরাতন) কেন্দ্র হবে ৮টি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। বাদপড়া শিশুদেরও খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করবেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন।

প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like