

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মূল হোতা সুলতান ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে বোদা থানার পুলিশ।

গতকাল সোমবার বোদা থানার পুলিশের একটি টিম ঠাকুরগাও জেলার ভুল্লী থানার ১১ মাইল নামক স্থান থেকে আসামী মো: সুলতান ইসলামকে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করা হয়। মোঃ সুলতান ইসলাম বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের মো: আব্দুল গফুরের ছেলে ।
এ সময় পুলিশ জানান, আসামী মো: সুলতান ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে আসামী চুরির কথা স্বীকার করে বলেন, পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলের ভূয়া কাগজ তৈরী করে বিক্রয় করেছে উপজেলার, ময়দানদিঘী ইউনিয়নের, কাদেরপুর কোতয়ালপাড়া গ্রামের , মো: আবুল হোসেন ছেলে মো: মতিয়ার রহমানের কাছে।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে বোদা থানার পুলিশের একটি টিম ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজারে পুলিশী অভিযান পরিচালনা করে একটি পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWJB49801, চেসিস নং-MD2A11CY2JWB95670, মূল্য অনুমান-১,৫০,০০০/-,(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানান এ যাবত সুলতানের বিরুদ্ধে বর্নিত মামলা সহ সর্বমোট-০৫ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
প্রকাশ : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











