কুলাউড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি:
১৩ই এপ্রিল রবিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৭) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌঁনে ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক কুলাউড়া শহরের দিকে যাচ্ছিলো। এ সময় ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য নিহত আবুল কালাম আজাদ কুলাউড়া পৌর এলাকার জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

মোঃ সাইফুল চৌধুরী/প্রিয় সময়

 

প্রকাশ :  রোববার, ১৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like