গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটীকাপাসিয়া (কছিমবাজার) গ্রামে জনতা বেগম (২৩) নামে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী।

জানা যায়, মঙ্গলবার (১০ জুন) দুপুরে জনতা বেগমের মৃতদেহের সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এসআই আবু সাঈদ।

এরআগে সকালে ঐ গ্রামের মতলেব আলীর ছেলে আঃ লতিফের স্ত্রী জনতা বেগমের সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এসময় পরিবারের সবাই মিলে জনতা বেগমকে মারপিট করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের কোপে গলাকেটে জনতা বেগমকে হত্যা করেন স্বামী ও তার পরিবারের অন্যান্যরা।

জনতা বেগম উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে।

ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, সকালে পারিবারিক ঝগড়া-বিবাদের একপর্যায়ে পরিবারের লোকজন জনতা বেগমকে হত্যা করেছে বলে তিনি শুনেছেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গল বার, ১০ জুন ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy