নতুন ওসিকে বরণে জেডসিএফ—মাদারগঞ্জ থানায় সৌহার্দ্য ও সম্মানের অনন্য মুহূর্ত

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

মাদারগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর পক্ষ থেকে মাদারগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে থানায় গিয়ে জেডসিএফ নেতৃবৃন্দ নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জেডসিএফ-এর সভাপতি মোঃ মিস্টার রাজা ও সাধারণ সম্পাদক সানি মন্ডল। তাঁদের সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সাইবার অপরাধ ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

জেডসিএফ নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুক্র বার, ২০ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy