

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম এ দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য, ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’। সাক্ষরতা নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠান উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী কাজ করছে।
অনুষ্ঠানটি জেলা প্রশাসক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চাঁদপুর এর আয়োজনে করা হয়েছে।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫













