দোহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : ঢাকার দোহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

৮ই সেপ্টেম্বর( সোমবার) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির উদ্যোগে এ আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি নুর-এ আলম সিদ্দিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, সিনিয়র এডমিন অফিসার আব্রাহাম করা, হেলথ অফিসার রনি আক্তার, কো-অপারেটিভ অফিসার মোঃ শাহ আলম এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ম্যাথিউ সুজন মন্ডল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাক্ষরতা মানবাধিকারের অংশ এবং টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বক্তারা মনে করেন, শিক্ষার মাধ্যমে সমাজে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব। তারা শিশুদের নিয়মিত স্কুলে যাওয়ার গুরুত্ব এবং অভিভাবকদের সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন। এ আয়োজনে দোহার এলাকার কোমলমতি শিশু, তরুণ-তরুণী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like

About the Author: priyoshomoy