ভালোবাসা মানে

সোহাগ খান, নান্দাইল, ময়মনসিংহ

কালো প্যান্ট, নীল শার্ট
হাতে পরে ঘড়ি
যাচ্ছো কোথায় দাদু ভাই
জানতে কি পারি?

কি আর বলি ওগো দাদি
লজ্জা একটু লাগে
কয়দিন ধরে ভুগছি আমি
দারুণ প্রেম রোগে

রূপে-গুণে সে যে এক
আসমানের’ই পরী
তাহার রূপের লাবণ্যতায়
আহা মরি মরি

দেখবো বলে আঁখি তুলে
মিষ্টি মধুর-হাসি
যাচ্ছি তাই সেজেগুজে
একটু দেখে আসি

রাংগা ঠোটে,পদ্মফোটে
ভুলায় অভিমান
গালের টোলে,হাসির তালে
দোলায় তাজা প্রাণ

থাকলে রাজি, হবো মাঝি
ভাসাবো প্রেম তরী
তারে নিয়ে হবো আজ
আমি দেশান্তরী

ওরে মুর্খ দাদু ভাই
একটু তুমি বুঝো
রুপের গুণে কেনো তুমি
মিছে প্রেম খুজোঁ ?

অন্ধ হয়ে রুপের মোহে
পড়িস যদি বেটা
বুঝে নিস ভালোবাসা
নয় ওরে সেটা

সেটা ছিল বেছে নেওয়া
এমন এক কালসাপ
জীবনে হয়তো করেছিলে
বড় কোনো পাপ

সুঠাম দেহে,পাগল হয়ে
পিছু পিছু চলিস
ভালোবাসা নয় ওরে
লালসা থাকে বলিস

শুধু কেবল রুপে নয়
আছে অনেক মানি
বড়লোকের মেয়ে সে যে
যতটুকু জানি

যদি পারি করতে বিয়ে
বলবে তখন সবাই
ওই দেখো যায় হেঁটে
বড়লোকের জামাই

মনকে রেখে,ধনকে দেখে
প্রেম সাগরে ডুব
ভালোবাসা নয় তো সেটা
অশুভ লোভ

ওরে মুর্খ দাদু ভাই
একটু তো নে জেনে
শোন তবে বলসি আমি
ভালোবাসার মানে

ভালোবাসা মানে দুটি আত্মার
পবিত্র এক বন্ধন
প্রিয়জনের সুখ অর্জনে
নিজের সুখ বিসর্জন

ভালোবাসা মানে দুরে থেকেও
কাছে থাকার অনুভব
ভালোবাসা মানে সকালবেলার
পাখির মত কলরব

ভালোবাসা মানে ধৈয্য , বিশ্বাস
সাথে নির্ভরতা
ভালোবাসা মানে সুখের আড়ালে
হাজার দুঃখ ব্যাথা

শত কোটি কষ্টর মাঝেও
প্রিয়জনকে আকঁড়ে ধরা
প্রিয় মানুষটির না বলা কথা
বুঝতে তবু পারা

ভালবাসা মানে ‘ভালোবাসি’
শুধু এইটুকুই নয়
আবেগ দিয়ে, বিবেক দিয়ে
প্রিয়জনকে বুঝতে হয়

 

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy