চোর আসে, চোর যায়, চোর বদলায়, কিন্তু চুরির স্বভাব বদলায় না!

সম্পাদকীয়

প্রিয় সময়ে ‘ফরিদগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রভাবশালীদের দখলে !’ শিরোনামে প্রকাশিত সংবাদটি পাঠকের কাছে আশ্চযের ও হতাশাজনক বলেই মনে হয়েছে। কেননা হরিলুটের বাতাসা লুট করতে শুধুমাত্র প্রভাবশালীদেরই বদল হয়; কিন্তু পরিবতন আসে না। প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, চাঁদপুরের ফরিদগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর অবৈধভাবে দখল করে নেওয়া এবং প্রকৃত ভ‚মিহীনদের বঞ্চিত করার খবরটি আমাদের বিবেককে নাড়া দিয়েছে।

দেশের বিভিন্ন স্থানে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রভাবশালীদের হাতে চলে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু যখন আমরা দেখি, গরিব মানুষের মাথার ওপরের ছাদ কেড়ে নিয়ে সেখানে মুরগি পালন করা হয়, তখন তা শুধু আইন লঙ্ঘন নয়, মানবিকতারও চরম অবমাননা। সরকার যখন ভ‚মিহীন ও গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা করে, তখন এর পেছনে একটি মহৎ উদ্দেশ্য থাকেÑকেউ যেন গৃহহীন না থাকে। প্রতিটি মানুষেরই একটি নিরাপদ আশ্রয় পাওয়ার অধিকার আছে। কিন্তু কিছু অসাধু ও ক্ষমতাবান ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই অধিকার থেকে গরিব মানুষকে বঞ্চিত করছে। তাদের এই আচরণে মনে হয়, দেশটা যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি।

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য বানানো হয়নি, কিংবা বানানো হয়নি প্রভাবশালী ব্যক্তিদের অর্থ উপার্জনের জন্য। এসব ঘর ভ‚মিহীনদের জন্য, তাদের জীবনে একটি নতুন আশার আলো দিতে। কিন্তু আজ সেই আশার আলো নিভিয়ে দিয়ে সেখানে অন্ধকার নেমে এসেছে। যে জেসমিন বেগম ভাড়াটিয়া হিসেবে থাকেন, তার বক্তব্য আমাদের আরও ভাবিয়ে তোলে। তিনি বলছেন, “যাঁরা ঘর বরাদ্দ পেয়েছেন, তাঁরা সেখানে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। তাই তাঁদের সঙ্গে কথা বলে তিনি ওই ঘরে থাকছেন।” এর মানে, যারা প্রকৃত ভ‚মিহীন নয়, তারা ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছে না। তাদের এ লোভের কারণে কত অসহায় মানুষ আজ পথে বসে আছে!

এ অন্যায় রুখে দাঁড়াতে হবে। স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যদি কোনো উপকারভোগী ঘরে না থাকেন, তাহলে তাঁদের কবুলিয়ত বাতিল করে নতুনভাবে প্রকৃত ভ‚মিহীনদের পুনর্বাসন করে দিন। এই কাজ শুধু আপনাদের প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আপনাদের নৈতিক দায়িত্বও। আমাদের সবার এই অন্যায়কে রুখে দাঁড়াতে হবে। ভ‚মিহীনদের আশ্রয় তাদের প্রাপ্য। তাদের অধিকার ফিরিয়ে দিন। কারণ, আশ্রয়ণ প্রকল্পের ঘর শুধু ইট-বালুর কাঠামো নয়, এটি তাদের বেঁচে থাকার অবলম্বন। আমরা সুন্দর সময়ের অপেক্ষায় রইলাম।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

 

You might like

About the Author: priyoshomoy