নিষিদ্ধ সাইরেন : যুবক অনার্য

লুট হচ্ছে জোছনার হামাগুড়ি
রোদের কিনার
মেঠো পথ থেকে নির্বাসিত
কুমারীর অনাঘ্রাত রাত
স্মৃতির খোড়লে জেগে আছে
বিষাদের স্লেট
বাতাসে এক হয়ে মিশে যাচ্ছে
শিশুপাঠ সান্ধ্য কীর্তন

দৃশ্য সংস্কারক ভুলে গেছে
জলোত্তীর্ণ সাঁকোর পদচিহ্ন
বিশ্বস্ত বিকেলের দীর্ঘশ্বাস নিয়ে
কবিতায় আজানুলম্বিত
নেমে আসে
পূর্বাভাস অধ্যুষিত ঝড়ের কফিন

পাতাল রাজ্যে রুইয়ে দেয়া হচ্ছে
পরিব্রাজক অন্ধকার
একটু পরেই পেছন ফিরে তাকাবেন
বিভ্রান্ত অর্ফিয়াস

বেজে উঠছে রাষ্ট্রশাসিত
নিষিদ্ধ সাইরেন

বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy