কবিতা : ঝুঁকির ভেতরের গল্প

ক্ষুদীরাম দাস

জীবন সে তো নয় কোনো বাঁধা সোজা পথ,
নিরাপদে হেঁটে চলা শুধু সময়ের রথ।
তবুও আসল রতœ লুকিয়ে থাকে যেখানে,
সেখানেই আছে ভয়, গল্পও জাগে সেখানে।

যেজন বাঁচে শুধু বাঁধা ছকে আঁকা ঘরে,
শান্তি পাবে বটে, রঙ থাকবে না তার তরে।
ঝুঁকি ছাড়া সৃষ্টি তো হয় না কোনোদিন,
রঙিন সে অধ্যায় থাকে না চির-মলিন।

বিজ্ঞানী, আবিষ্কারক, মুক্তিযোদ্ধা যারা,
সীমারেখা পেরোতেই লিখেছেন নতুন ধারা।
ভয়কে করেছে জয়, ব্যর্থতা তুচ্ছ জ্ঞান,
অজানাকে ছুঁতে তাই করেছে যে অভিযান।

ঝুঁকি নয় অন্ধ ঝাঁপ, এ যে সাহস আর বুদ্ধি,
বিশ্বাস আর জেদের সে তো এক কঠিন শুদ্ধি।
জিতলে বদল হবে জীবনের গতিপথ,
হারলেও অভিজ্ঞতা, এ তো শেখার শপথ।

গল্পহীন জীবন সে তো বড়ই একঘেয়ে,
কিন্তু যে নেয় ঝুঁকি, ইতিহাস যায় গেয়ে।
ভয় করো না বন্ধু, এগিয়ে চলো তাই,
ঘড় ৎরংশ, হড় ংঃড়ৎুÑ সত্য এ কথা ভাই।

জীবন চলে না শুধু সোজা পথে,
ঝড়-তুফানেই রঙ মেশে প্রভাতে।

নিরাপদ পথে নেই কোনো গান,
ঝুঁকির ভেতরেই খুঁজে পাই প্রাণ।
যে ভয় পায় ব্যর্থতার ছায়ায়,
তার দিন কাটে নিঃশব্দ আয়নায়।

যে এগোয় অজানা সীমার পানে,
তারই নাম লেখা থাকে ইতিহাস খানে।
বিজ্ঞানী, যোদ্ধা, কিংবা কবি,
ঝুঁকি নিয়েই হয়েছেন সবাই।

ব্যর্থতা শেখায় নতুন পাঠ,
সফলতা দেয় জীবনে প্রভাত।
ঝুঁকি মানেই নয় অন্ধ দৌড়,
সাহসের সাথে থাকে জ্ঞানের জোর।

হারালে মেলে অভিজ্ঞতার জয়,
জিতলে বদলায় জীবনময়।
যে ভয় কাটিয়ে স্বপ্নে চলে,
তার কাহিনি যুগে যুগে বলে।

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy