মানুষ – যুবক অনার্য

সমস্যাটা কোথায় – সবাইতো মানুষ
কেউ ভাত খায় কেউ মুড়ি
কেউ খায় মাছ নিরামিষ কেউ
সমস্যাটা কোথায়- সবাইতো মানুষ
কেউ হিন্দি বলে কেউ ইংরেজি
বাংলা বলে কেউ
সবাই-ই মানুষ কেউ কালো কেউ শ্যামা কারো বর্ণ সাদা
সবাইতো মানুষ তবে কেনো
কেউ হিন্দু কেউ মুসলিম কেউ বা খ্রিস্টান
কেউ মরে গেলে আমরা কি বলি একজন বৌদ্ধ মারা গেছেন
বলিনা – একজন মুসলমান
মরে গেছেন

বলি- মানুষ গিয়েছে মরে
সবাইতো মানুষ
কারো কাছে বিশেষ কিছু আদিষ্ট হলো আহার্যস্বরূপ
সেই কিছুটাই কারো কাছে আদিষ্ট হলো নমস্যস্বরূপ
যারা আদেশ করছেন তারা কি একজন নাকি অভিন্ন সত্তার কেউ
নাকি মানুষই “তারা” সেজে সুবিধাজনক ক’রে কথামালা দিয়েছে লোকালয়ে ছেড়ে!

সবাইতো মানুষ
তাবে “তারা” কেনো বিভিন্ন মতের “তাহারা” হয়ে আছে
নাকি মানুষই বিভিন্ন মত বানিয়ে দিয়েছে লোকালয়ে ছেড়ে!

জ্বর হলে সকলেই নাপা খায়
অথচ গরুর প্রসংগ এলেই
অমুক হিন্দু আর
তমুক হয়ে যায় মুসলমান।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

 

You might like

About the Author: priyoshomoy