

খোরশেদুল আলম :
গাজীপুর মহানগরীর গাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল হামিদ খান এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুপুর ২ টা থেকে কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গাছা প্রেসক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫













